পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন আসনটির সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ অন্যরা।
এ কর্মসূচির আওতায় ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার জন্য ছয় লাখ টাকা এবং গজারিয়া উপজেলার জন্য চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, প্রতিটি ইউনিয়ন পরিষদে ১৮ জন করে এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভায় ১৯ জন করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। সর্বমোট ২০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি তিন হাজার টাকা করে বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নে ৩৭ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অবশিষ্ট উপকারভোগীদের মাঝে আগামীকাল একযোগে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

