যে কারণে ট্রাম্প চীন সফরে যাচ্ছেন না

0
যে কারণে ট্রাম্প চীন সফরে যাচ্ছেন না

চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সফর হচ্ছে না। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে চান।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তার নির্ধারিত সফর প্রায় এক মাসের মতো পিছিয়ে যেতে পারে। ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে কথা বলছি। আমি সেখানে যেতে চাই, কিন্তু যুদ্ধের কারণে আমি দেশেই থাকতে চাই।

তিনি বলেন, সফরটি প্রায় এক মাস বা এর কাছাকাছি সময়ের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে বিলম্ব খুব বেশি হবে না বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। কিন্তু আমাদের এখন যুদ্ধ চলছে। আমি মনে করি, এ সময় এখানে থাকা গুরুত্বপূর্ণ। তাই হয়তো সফরটি সামান্য পিছিয়ে দেওয়া হতে পারে।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানিয়েছিলেন, ট্রাম্পের চীন সফর বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ট্রাম্প চীনকে হরমুজ প্রণালি চালু করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান কী—তা যুক্তরাষ্ট্র জানতে চায়।

ট্রাম্প বলেন, আমি মনে করি চীনেরও সহায়তা করা উচিত, কারণ তাদের প্রায় ৯০ শতাংশ তেল হরমুজ প্রণালি দিয়েই আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here