গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা

0
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা

গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের গাইবান্ধা সুরবানী সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর গাইবান্ধা জেলা শাখা।

এ সময় বক্তব্য রাখেন কেএম রেজাউল হক, সুলতান উদ্দীন আহমেদ, মান্নান চৌধুরী, মোদাচ্ছেরুজ্জামান মিলু, রিকতু প্রসাদ, বিপুল কুমার দাসসহ অন্যরা।

বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের চরম দুর্ভোগে ফেলছে। বাজারে তদারকি জোরদার এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here