সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের জামা

0
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের জামা

ঈদকে ঘিরে যখন চারদিকে উৎসবের আমেজ, তখন অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছেই নতুন পোশাক পাওয়া স্বপ্নের মতো। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনের সকল সদস্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসে তাদের জমানো টাকা দিয়েই ঈদের নতুন জামা কিনে শিশুদের উপহার দেন।

কুমিল্লা রেল স্টেশন প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সাংবাদিক শাহজাদা এমরান, এইচ এম মহিউদ্দিন, সাংবাদিক জাহিদ পাটোয়ারী, সংগঠক সাকিল আহাম্মেদ, যোবায়ের হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভ‚ইয়াসহ ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে সংগঠনটি এ কর্মসূচি পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, আমাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here