মাগুরার শ্রীপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে সুলভ অনন্ত প্রান্ত দত্ত (২৬) ও মাহফুজ রহমান (২৫) নামে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা একে অপরের বন্ধু। সুলভ অনন্ত শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল সাহা পাড়া গ্রামের ভজন দত্তের ছেলে ও মাহফুজ একই উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া খাল দিয়েরপাড়া গ্রামের দিপুল ইসলামের ছেলে।

