বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি

0
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে ১৬ বছর পূর্ণ করে কাল ১৭ বছরে পদার্পণ করবে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান ও সানভীর বসুন্ধরা গ্রুপের (এসবিজি) ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।

অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান ও এমিল আহমেদ সোবহানকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক এ.কে.এম.মনজুরুল ইসলাম। এ সময় যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ-সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন রনো, চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন, সিনিয়র জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান, হেড অব সার্কুলেশন মো. বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি

আহমেদ ইব্রাহিম সোবহান ও এমিল আহমেদ সোবহান বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও কর্মীদের খোঁজ-খবর নেন ও পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা জানান।

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে। টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ১৭ বছরে পদার্পণের মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পরিবার।

বাংলাদেশ প্রতিদিন যাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। সাদাকে সাদা, কালোকে কালো বলায় গ্রহণযোগ্যতায় বরাবরই শীর্ষে রয়েছে পত্রিকাটি। জাতীয় সংসদে বাংলাদেশ প্রতিদিনকে প্রচার সংখ্যার শীর্ষ দৈনিক ঘোষণা করা হয়েছে বারবার। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সন সারা দুনিয়াতে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। বাংলার পাশাপাশি রয়েছে ইংরেজি ভার্সনও। বর্তমানে নতুন উদ্যোমে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া। সমসাময়িক ঘটনাবলি, বিনোদন, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের ভিডিও কনটেন্ট নিয়ে জনপ্রিয়তায় দ্রুত এগিয়ে যাচ্ছে মাল্টিমিডিয়া সেকশন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here