সুদানে বাজারে ড্রোন হামলায় নিহত ১১

0
সুদানে বাজারে ড্রোন হামলায় নিহত ১১

পশ্চিম সুদানের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, দেশটিতে দ্রুত বেড়ে চলা বিমান হামলায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ২০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।

সুদানের চাদের সীমান্তের কাছে অবস্থিত আদিকং বাজারে হামলার ফলে জ্বালানির মজুদ ভাণ্ডারে আগুন ধরে যায় এবং বৃহস্পতিবার আগুন দ্রুত পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা সীমান্তের ওপারে আদ্রেতে অবস্থিত একটি হাসপাতালে ২০ জনেরও বেশি আহতকে চিকিৎসা দিয়েছে এবং আহতদের মধ্যে সাতজন শিশু। এমএসএফ এটিকে এক মাসেরও কম সময়ের মধ্যে একই এলাকায় দ্বিতীয় মারাত্মক ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং ‌আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধে উভয়পক্ষের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার তীব্রতা দেখে তিনি হতবাক। তিনি সতর্ক করে বলেন, ৪ মার্চ থেকে কর্ডোফান অঞ্চল এবং হোয়াইট নাইল রাজ্যজুড়ে ড্রোনের আঘাতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here