বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।জয়ের জন্য ৩২ ওভারে ২৪০ রান করতে হবে করতে হবে স্বাগতিকদের। এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে ফের মাঠে নামে দুই দল।
এছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।
এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে পাকিস্তান। শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা।

