ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

0
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার প্রশংসা করেছে। সংগঠনটির মুখপাত্র আবু উবাইদা ‘আল-কুদস’ দিবসে ফিলিস্তিনিদের সমর্থনে ইরানে অনুষ্ঠিত সমাবেশগুলোর প্রতি শ্রদ্ধা জানান।

আবু উবাইদা বলেন, ‘আমরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে সাধুবাদ জানাই। এতে উন্নত এবং ক্লাস্টার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, যা আমাদের শোকাহত জনগণের হৃদয়কে প্রশান্ত করেছে।’

চলমান সংঘাতে হামাস এর আগে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে সমর্থন করেছিল, তবে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসা ইরানের প্রতি সরাসরি সমর্থন জানায়নি গোষ্ঠীটি।

হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তার সংগঠন একটি দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত। শত্রুর হুমকি আমাদের ভয় দেখায় না। এটি একটি অস্তিত্বের লড়াই, এটি সীমিত বা সাধারণ কোনো যুদ্ধ নয়।

সূত্র : আল জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here