গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান

0
গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান

কুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদী পরিদর্শন করেছেন আমিন উর রশীদ ইয়াছিন। শুক্রবার বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং নদীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে তিনি নদীপাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশ নেন। এ সময় এলাকার তরুণদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় নদীর চর এলাকায় মাটি কাটার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here