নেত্রকোনার পূর্বধলায় হ্যান্ডট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজুদুল হক (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন দু’জন। শুক্রবার দুপুরে উপজেলার ছোছাউরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে থাকা আহত মোফাজ্জল (২৮) ও আনাসকে (১০) স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার ডেউটুকুন থেকে পূর্বধলা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। শিশুসহ অন্য দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

