দ্য হান্ড্রেডে সবচেয়ে দামি ক্রিকেটার কে এই কোলস

0
দ্য হান্ড্রেডে সবচেয়ে দামি ক্রিকেটার কে এই কোলস

দ্য হান্ড্রেডের চলতি আসরের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জেমস কোলস। মাত্র ২১ বছর বয়সি কোলসকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে লন্ডন স্পিরিট, তার জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তুমুল লড়াই হয়।

কোলসের জন্য প্রথমে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার সুপার জায়ান্টস, বার্মিংহাম ফিনিক্স, ট্রেন্ট রকেটস ও সানরাইজার্স লিডস। শেষ পর্যন্ত লন্ডন স্পিরিট সানরাইজার্সের ৩ লাখ ৮০ হাজার পাউন্ডের বিডকে টপ করে তাকে দলে নেয়।

কোলস গত আসরে সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন মাত্র ৩১ হাজার পাউন্ডে। তবে এবারের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। ২০২০ সালে মাত্র ১৬ বছর ১৫৭ দিনে সাসেক্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া কোলস বাঁহাতি স্পিনার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

কাউন্টির ডিভিশন ওয়ানে তিনি ৪৭ গড়ে ১,০৩২ রান করেন এবং ২০ উইকেট নেন। টি-টোয়েন্টি ব্লাস্টে ৩৩ গড়ে ৩৯৭ রান এবং ১০ উইকেট সংগ্রহ করেন। এছাড়া সাউদার্নের হয়ে দ্য হান্ড্রেড এবং সানরাইজার্সের হয়ে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতেও খেলেছেন। ২০২২ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে যুব বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

লন্ডন স্পিরিটের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘আমরা জানতাম সানরাইজার্সের সঙ্গে তুমুল লড়াই হবে। জেমস কোলস একজন অলরাউন্ডার, এবং তার প্রত্যাশা অনুযায়ী আমরা তার জন্য বড় বাজেট রেখেছিলাম। তার কাছে আমরা অনেক আশা রাখি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here