চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান।
এ সময় তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।
জামায়াত আমিরের সঙ্গে এ সময় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

