কুমিল্লায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সুইড বাংলাদেশ কুমিল্লা শাখা। আসন্ন ঈদকে সামনে রেখে এই উদ্যোগে আনন্দে ভরে ওঠে শিশুদের মুখ, আর কৃতজ্ঞতায় ভিজে ওঠে অভিভাবকদের চোখ।
বুধবার বিকেলে কুমিল্লা নগরীর শিশু উদ্যানের পশ্চিম পাশে অবস্থিত কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল প্রাঙ্গণে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সুইড বাংলাদেশ কুমিল্লা জেলার সহ-সভাপতি জামিল আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মো. আবদুল কুদ্দুছ, নির্বাহী সদস্য জিয়া উদ্দিন ঠাকুর, সাবেক সহ-সভাপতি সাংবাদিক অশোক বড়ুয়া এবং দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম কুমিল্লার নির্বাহী সদস্য প্রভাষক মীর মো. সোহেল, সুইড বাংলাদেশ কুমিল্লা জেলার সদস্য কামরুল হাসান চৌধুরী সীমান্ত, দৈনিক কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার হৃদয় হাসান, স্কুলের শিক্ষক লিজা আক্তারসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

