নীলফামারীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

0
নীলফামারীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১

নীলফামারীতে পুলিশ অভিযান চালিয়ে ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর মধ্যে তিনটি গরু একটি চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ ভোররাতে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ খানের গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে তিনটি গরু অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নীলফামারী থানায় ১০ মার্চ একটি মামলা দায়ের করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় জড়িত চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here