শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা

0
শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা— এই তিনটি বিভাগে আলাদা তিনটি করে গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের ফলাফল ঘোষণা করে পরবর্তী সুবিধাজনক সময়ে পুরস্কার তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here