জয়পুরহাটে ৩০ চিকিৎসককে ড্যাবের সংবর্ধনা ও ইফতার

0
জয়পুরহাটে ৩০ চিকিৎসককে ড্যাবের সংবর্ধনা ও ইফতার

জয়পুরহাট জেলায় সদ্য যোগদান করা ৩০ জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জয়পুরহাট জেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার স্থানীয় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব জয়পুরহাট জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালিদ বিন শরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, ডা. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও সার্জন ডা. মুবিনুল ইসলাম মুবিন, ডা. আশিক আহমেদ জেবাল।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা অংশ নেন। এছাড়া ড্যাব জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে নবনিযুক্ত চিকিৎসকদের শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here