নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা

0
নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ইমন এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ ফুটপাত দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here