মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি : প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ

0
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি : প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত প্রবাসী কল সেন্টারে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here