রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের

0
রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের

নিউক্যাসল ইউনাইটেডের দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে সতর্ক হান্সি ফ্লিক। প্রতিপক্ষের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে হলে খুব ভালোভাবে রক্ষণ সামলানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন বার্সেলোনা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (১০ মার্চ) নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। আসরের প্রথম পর্বে ইংলিশ দলটির বিপক্ষে খেলেছিল বার্সেলোনা। এই মাঠেই ইংলিশ স্ট্রাইকার মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোলে ম্যাচটি ২-১ গোলে জিতেছিল ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে এবারও যে কাজটা সহজ হবে না, ভালো করেই জানেন ফ্লিক। সোমবার সংবাদ সম্মেলনে রক্ষণে বাড়তি মনোযোগ দেওয়ার কথা বলেন এই জার্মান কোচ।

তিনি বলেন, মঙ্গলবার আমরা দারুণ একটি আবহ দেখতে পাব। তারা আমাদের চাপে ফেলবে, তারা খুব দ্রুত পরিবর্তন করে (আক্রমণ ও রক্ষণে)। আমাদের খুব ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। তাদের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ আছে এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

ফ্লিক আরও বলেন, আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচটাই আলাদা; সব দলই জয়ের জন্য মাঠে নামবে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। তারা খুব দ্রুতগতির খেলোয়াড়দের দল এবং তাদের আটকাতে সক্ষম হতে হবে আমাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here