ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

0
ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা ইরানের পাঁচ জাতীয় নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের আশ্রয় দেওয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে যান ইরানের ওই পাঁচ ফুটবলার। পরে তারা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

এর আগে, অস্ট্রেলিয়ায় নারী এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথা মেনে ইরানি ফুটবলাররা গানের সঙ্গে ঠোঁট মেলাননি। এটি তাদের দেশের শাসনব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ নাকি হামলার কারণে শোক প্রকাশ, তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও তাদের এমন পদক্ষেপে ইরানে ‘বিশ্বাসঘাতক’ তকমা পেয়ে যান তারা। এরপরই অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানিরা জোরালো দাবি জানান, তাদের যেন অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি জানান। তারই প্রেক্ষিতে পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়ান সরকার। 

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কর্মকর্তারা পাঁচ নারীকে তাদের হোটেল থেকে দেশের ‘নিরাপদ স্থান’ গোল্ড কোস্টে নিয়ে যান। সেখানে তারা বার্কের সঙ্গে দেখা করেন এবং তাদের মানবিক ভিসার প্রক্রিয়া চূড়ান্ত হয় বলে ঘণ্টাখানেক পর সাংবাদিকদের জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here