ট্রাক্টরের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

0
ট্রাক্টরের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমন আলী সাইকেল নিয়ে কর্ণখালী ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলো। এ সময় মির্জাপুর এলাকা থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অবৈধ পুকুর খনন বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, “আমরা প্রায় প্রতিদিনই পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছি। তবে আমাদের চলে যাওয়ার পর আবারও খনন কাজ শুরু করা হয়। তবু আমরা অবৈধ পুকুর খনন বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here