দিনাজপুরে সীমান্তে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

0
দিনাজপুরে সীমান্তে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে অর্ধশতাধিক ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেড়াগাঁও নামক এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫০ হাজার ২০০ শত টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here