ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি

0
ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি

আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে গাইবান্ধায় কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে এ স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহসানুল হাবীব সাঈদ, জেলা সভাপতি গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, পরমানন্দ দাস প্রমুখ।

স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষায় আলুর ন্যায্য মূল্য নিশ্চিত এবং সারের সংকট ও দাম বৃদ্ধিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here