প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন করলেন সিএজি

0
প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন করলেন সিএজি

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া, এডিশনাল, চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স ও চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়সমূহ সরেজমিন পরিদর্শন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনের সময়ে তিনি আসন্ন আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং পেনশনারদের বেতন ও পেনশন এবং উৎসব ভাতা যথাসময়ে সুবিধাভোগীদের প্রদানের জন্য নির্দেশনা দেন।

একই সঙ্গে সরকারের জারিকৃত আদেশ অনুযায়ী সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতি এবং ৯টা ৪০ মিনিট পর্যন্ত সিটে অবস্থান নিশ্চিতের জন্য সার্বিক দাপ্তরিক শৃঙ্খলা সুনিপুণভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন। 

এছাড়া পরিদর্শনের সময় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম পেনশনার এবং অন্যান্য সেবা গ্রহীতাদের সঙ্গে প্রত্যাশিত সেবামূলক মনোভাব পোষণ করে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করাসহ বৈশ্বিক সংকট মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ে সাশ্রয়ী এবং দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এসময় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলারসহ (আর্মি) উল্লিখিত অন্যান্য কার্যালয়ের অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here