হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭ চালককে জরিমানা

0
হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৭ চালককে জরিমানা

কুড়িগ্রাম সদর মহাসড়কে শব্দদূষণবিরোধী এক অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ধরলা ব্রিজসংলগ্ন কুড়িগ্রাম–ভুরুঙ্গামারী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৭টি যানবাহনের চালককে ৭টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here