শেয়ারবাজারে পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট

0
শেয়ারবাজারে পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন লক্ষ করা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫,০০৯ পয়েন্টে নেমে আসে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১,৯১৯ দশমিক ৯৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ১,০১৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টির, কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here