দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

0
দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সকাল ৭টা থেকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়েছে কয়েক শ’ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম জানান, হঠাৎ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল ৮টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here