ক্ষেপণাস্ত্র হামলার মুখে মাঝ আকাশ থেকেই ফিরে গেল ফরাসি বিমান

0
ক্ষেপণাস্ত্র হামলার মুখে মাঝ আকাশ থেকেই ফিরে গেল ফরাসি বিমান

মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার মুখে একটি ফরাসি বিমান মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিমানটিতে করে আরব আমিরাত থেকে ফরাসি নাগরিকদের নিয়ে আসার কথা ছিল। 

তিনি যুক্ত করেন, বিমানটি মাঝপথ থেকে ফিরে আসার ঘটনাটি ওই অঞ্চলের অস্থিরতা এবং নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার জটিলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে। তবে চলমান এই যুদ্ধের মধ্যে দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

তথ্য সূত্র – দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here