প্রথম সেমিফাইনালে ফিন অ্যালেনের রের্কড সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। দলের এমন শোচনীয় পরাজয়ে মুখে খুলেছন দেশটির সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
তার মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লেতে রান করতে না পাওয়া মানে খেলায় হেরে যাওয়া। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তাই ঘটেছে বলে জানান তিনি।
গতকাল ফাইনাল ওঠার লড়াইয়ের প্রোটিয়ারা প্রথম ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে ১৬৯ রান করেছেন। জবাবে নিউজিল্যান্ড মাত্র ১২.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনকে দেওয়া সাক্ষাৎকারে ডু প্লেসিস বলেন, আমার কাছে রান তাড়া করার গতি বা স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম দুই ওভারে কী ঘটে। সেখানে এইডেন মার্করামরা প্রথম দুই ওভারে দুটি উইকেট হারিয়েছেন। শুরুর দিকে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার ক্ষতি।
তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা দুটি উইকেট হারিয়েছে, তাহলে বলা সহজ আমাদের পাওয়ারপ্লেতে ৬০ রান করতে হবে। প্রথমে ব্যাট করতে নেমে এমন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। কিন্তু এক্ষেত্রে কোন পরিকল্পনা ছিল না।
এক্ষেত্রে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের বিষয়টি সামনে এনেছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বোলিং ইউনিট ভালো, আমরা তা বুঝতে পারি। কিন্তু বিষয়টা হলো, যখন আপনি প্রথম দুই ওভারে দুটি উইকেট হারান, তখন একটি সময় থাকতে হবে, ‘ঠিক আছে, আমাদের কেবল এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে এবং তারপর আবার এগিয়ে যেতে হবে’।
এইডেন মার্করাম এবং ডেওয়াল্ড ব্রেভিস ইনিংস স্থির করার চেষ্টা করেছিলেন, কিন্তু ৮ম এবং ১১তম ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারানো তাদের তাড়া করা কঠিন ছিল মনে করেন সাবেক ক্রিকেটারের।
ডু প্লেসিস মনে করেন, দক্ষিণ আফ্রিকা তাদের পদ্ধতি আরও বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করতে পারত। তার মতে, যদি আপনি পাওয়ারপ্লে হারান, তাহলে আপনি প্রায়শই খেলা হারবেন। যদি আপনি চারটিতে পিছিয়ে যান, তাহলে আপনি এর বাইরে থাকবেন এবং দক্ষিণ আফ্রিকা প্রথম থেকে ম্যাচে পিছিয়ে ছিল।

