মার্চের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১০১ শতাংশ বৃদ্ধি

0
মার্চের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১০১ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের মার্চ মাসের প্রথম তিনদিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here