চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

0
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে বিপণীবিতানে ঈদ পোশাকে দ্বিগুণ লাভসহ ভোক্তা সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকস-এ আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোর মালিককে ৫ হাজার, একই অপরাধে অরবিন্দ মার্ট মালিককে ৫ হাজার, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভের প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাব মালিককে ৩ হাজার এবং পণ্য ক্রয়ের রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশন মালিককে ৩ হাজার টাকা সহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ৩দিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here