ইরানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে : রাষ্ট্রদূত

0
ইরানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে : রাষ্ট্রদূত

ইরানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইরানি রাষ্ট্রদূত জানান, ইরানে বর্তমানে কতজন বাংলাদেশি অবস্থান করছেন— এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে বা প্রয়োজনীয় তথ্য জানানো হলে ইরান সরকার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইরান নাগরিকদের ইরানি বা বিদেশি হিসেবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যেকোনো ব্যক্তি সমস্যায় পড়লে সমানভাবে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরান সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here