ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স

0
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। পূর্বে ধারণকৃত ভাষণটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের ফলে সমুদ্রপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনের চেষ্টা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here