নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন বেলা জেমস

0
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন বেলা জেমস

কাঁধের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জর্জিয়া প্লিমার। তার পরিবর্তে বেলা জেমসকে দলে ডাকা হয়েছে।

টি-টোয়েন্টিতে সিরিজের মধ্যে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জর্জিয়া প্লিমার। এতে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি তিনি। সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ। ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় জেমসের। তিনি ওই সিরিজে দুটি ম্যাচ খেলেন। গত বছরের ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের দলে থাকলেও, কোন ম্যাচে খেলা হয়নি।

নিউজিল্যান্ডের প্রধান কোচ বেন সয়ার বলেছেন, জর্জিয়া আমাদের জন্য শীর্ষস্থানীয় খেলোয়াড় এবং তিনি গ্রুপে যে শক্তি নিয়ে আসেন তা সত্যিই মূল্যবান। ওয়ানডে সিরিজে তার না থাকা দুঃজনক। তবে বেলা একজন দুর্দান্ত ক্রিকেটার। যিনি এখন পর্যন্ত তার ক্যারিয়ারে প্রায় ১০০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান এবং সে সরাসরি দলে ফিরে আসবে বলেও জানান তিনি।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

অ্যামেলিয়া কের (অধিনায়ক), ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইংলিস, বেলা জেমস, জেস কের, এমা ম্যাকলিওড, রোজমেরি মেয়ার, নেন্সি প্যাটেল, মলি পেনফোল্ড, ইজি শার্প (উইকেটরক্ষক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here