ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রে একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

