এফপিএবির ৭৩তম দিবস উপলক্ষে বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

0
এফপিএবির ৭৩তম দিবস উপলক্ষে বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-এর ৭৩তম দিবস উপলক্ষে বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের চকসুত্রাপুর ও জহুরুল নগর পাড়ায় শাখা ক্লিনিকের মেডিক্যাল টিমের মাধ্যমে স্বল্পমূল্যের এ ক্যাম্প আয়োজন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন শাখার সভাপতি লায়ন মো. আতিকুর রহমান মিঠু।

ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অংশগ্রহণকারী ৬৪ জন সেবা গ্রহণ করেন এবং স্বল্পমূল্যে গুণগত চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

জেলা কর্মকর্তা মো. আছাদুজ্জামানের নেতৃত্বে এবং কো-অর্ডিনেটর মো. শফিউল আজম, আরএইচপি আদরী ও শাহিনুরের সহযোগিতায় ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এফপিএবি বগুড়া শাখার সভাপতি লায়ন মো. আতিকুর রহমান মিঠু জানান, আগামী ৫ মার্চ সেউজগাড়ী (আমতলা) অফিস কার্যালয়ে সেবা সপ্তাহ উপলক্ষে আরও একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা ও অভিজ্ঞ গাইনি চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া হবে। ক্যাম্প চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here