আখতার রাফি : ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযান চালিয়ে সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ রনি (৫২) মৃত আব্দুল গনির ছেলে। গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

