হেরেও প্রশংসায় ভাসছে ইরানের মেয়েরা

0
হেরেও প্রশংসায় ভাসছে ইরানের মেয়েরা

নারী এশিয়ান কাপে কুইন্সল্যান্ডে মাঠে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইরানের মেয়েরা। অথচ তাদের মন পড়ে ছিল নিজ দেশের যুদ্ধাস্ত্র পরিস্থিতিতে।

ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন খবরে শোকতুর গোটা দেশ। সেই শোক আর আতঙ্ক নিয়েই মাঠে নেমেছিলন জাহারা সালবালি ও মালেকি মোতেভালিরা।

তবে ইরানের যাত্রা হয়েছে ৩-০ গোলে হার দিয়ে। হারের চেয়েও তাদের দৃঢ় মানসিকতা প্রশংসা কুড়াচ্ছে। বুকে পাথরচাপা দিয়ে লড়াই চালিয়ে যাওয়াকে অনেকেই স্কোরলাইনের চেয়েও বড় করে দেখছেন। ম্যাচেও তা পরিলক্ষিত হয়েছে। ইরানের মেয়েদের কোনঠাসা করে রাখা হয়েছে শুরু থেকেই। প্রায় ৮০ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল কোরিয়ার। ৩০টি শটের ১০টিই ছিল গোলমুখে। ৮টি কর্নার আদায় করে কোরিয়া।

কোরিয়ার বিপরীতে ইরানের গোলকিপার যেন গোল বার বাঁচাতেই ব্যতিব্যস্ত ছিল বেশি। বারবার রক্ষণে চিড় ধরেছে। আক্রমণভাগেও ছিল না ধার। গোলমুখে ইরান শট নিতে পেরেছে কেবল দুটি। ২১ শতাংশ বল ছিল তাদের দখলে।

ইরান তিন গোলের একটি প্রথমার্ধে হজম করে বাকি দুইটি দ্বিতীয়ার্ধে। ৩৭তম মিনিটে ফরোয়ার্ড চো ইউ-রি কোরিয়াকে লিড এনে দেন। আর দ্বিতীয়ার্ধে কিম হাই-রি ৫৯ মিনিটে পেনাল্টি থেকে একটি এবং ৭৫ মিনিটে দলের লিড তিনগুণ করেন।

এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে ইরান ও কোরিয়া। তাদের গ্রুপে রয়েছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। ইরানের বিপক্ষে বড় জয়ে গ্রুর্পে শীর্ষে কোরিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here