বিএনপির হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নির্বাচন-পরবর্তী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌর শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় উপজেলা ও পৌরসভা, ওয়ার্ড এবং কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, ভোট কক্ষে ধানের শীষের এজেন্টসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভার পর সন্ধ্যায় একই স্থানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মীসভায় হাসলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যন আবদুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, হযরত মওলানা নূর হোসাইন, বিগত নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী মওলানা তাজুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলমীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার, হলুয়াঘাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, হালুয়াঘাট আমদানি-রফতানি গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

