নারী আসনে ভোট নিয়ে দলগুলোর জোটের তথ্য জানতে চায় ইসি

0
নারী আসনে ভোট নিয়ে দলগুলোর জোটের তথ্য জানতে চায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নির্বাচনে দলগুলো জোট করবে কিনা, সেই তথ্য জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ মার্চ) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। 

তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল বিভিন্ন আসনে জয় পেয়েছে, তাদের আগামী ১৫ মার্চের মধ্যে জোটের তথ্য দিতে বলা হয়েছে।

দলগুলো জোটের তথ্য দিলে সে অনুযায়ী, ভোটার তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে। এরপর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা।

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পরে নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি। এজন্য সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।

জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে। জাতীয় নাগরিক পার্টি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। এক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। আবার জোটগতভাবে যদি বড় দলগুলোও নির্বাচন করে তাহলে এই সংখ্যা হেরফের হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here