২০০৭ সালের ফাইনাল সেরা ম্যাচ ছিল: রোহিত

0
২০০৭ সালের ফাইনাল সেরা ম্যাচ ছিল: রোহিত

রাজনৈতিক উত্তাপের জেরে এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টে দল দুটি একাধিকবার মুখোমুখি হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। তার মধ্যে ভারত জিতেছে আটটি ম্যাচে। এবারের বিশ্বকাপের ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই খেলেছেন রোহিত শর্মা। তার মধ্যে সেরা ম্যাচ বেছে নিলেন তিনি।

পাশাপাশি, চার বছর আগে এই ম্যাচেই খেলা বিরাট কোহলির একটি ইনিংসের কথাও ভুলতে পারছেন না তিনি। প্রথমবারের মতো ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ টাই হয়েছিল। সেই ম্যাচে বোল-আউটে জিতেছিল ভারত। পরে এই বোল-আউট নিয়ম তুলে দেয় আইসিসি। ফাইনালে ভারত জিতেছিল ৫ রানে।

সেই স্মৃতিচারণ করে রোহিত বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ফাইনালটাই আমার কাছে সেরা ম্যাচ। ওটার ধারে কাছে কেউ আসবে না। কারণ ওই ম্যাচ জিতেই আমরা বিশ্বকাপ জিতেছিলাম। সে বছরই লিগেও একটা ম্যাচ হয়েছিল। প্রতিযোগিতায় সেটাই ছিল একমাত্র ম্যাচ যেখানে বোল-আউট হয়েছিল। সেই ম্যাচেও আমরা জিতেছিলাম। তাই ২০০৭-এ দুটো ম্যাচই আমার কাছে খুব বিশেষ অনুভূতির।”

দু’দলের আরও একটি বিশেষ ম্যাচ হয়েছে ২০২২ বিশ্বকাপ। সে বার কোহলির ইনিংসের সৌজন্যে হারতে হারতেও জিতেছিল ভারত। সেই ম্যাচে ১৬০ তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। কোহলির অপরাজিত ৮২ রানের সৌজন্যে জেতে ভারত। সেই ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন রোহিত। বলেছেন, “কোহলি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল। সেই ম্যাচ দেখতে খুব, খুব ভাল লেগেছিল। কারণ শুরুটা যে ভাবে হয়েছি তাতে আমরা জেতার ধারেকাছেও ছিলাম না।”

রোহিতের সংযোজন, “শেষটা অসাধারণ হয়েছিল। নিঃসন্দেহে আমাদের খেলা অন্যতম সেরা ক্রিকেট ম্যাচ। পরিস্থিতিটা ভাবুন এক বার। একে বিশ্বকাপের ম্যাচ। তার উপর আমাদের জিততেই হত। ওই পরিস্থিতি থেকে কেউ জেতার কথা ভাবতেই পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here