ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে আশুলিয়া মহাসড়কে উচ্ছেদ অভিযান

0
ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে আশুলিয়া মহাসড়কে উচ্ছেদ অভিযান

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সাভারের আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।

সোমবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এবং পল্লীবিদ্যুৎ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় গড়ে ওঠা কয়েক’শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ঈদে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেজন্য এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। এই অভিযানের পরে মহাসড়ক দখল করে অবৈধভাবে কেউ কোথাও কোন দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পর্যায়ক্রমে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও সাভার বাসস্ট্যান্ড বাইপাইল হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে সকল অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

অভিযানের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here