বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ২টার দিকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ দলীয় নেতারা।

অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলও একই দিন দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বগুড়া শহর শাখার আমির।

এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, দাওয়া ও শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, আমাকে দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হয়েছে। বগুড়ার মানুষ উন্নয়ন চায় এবং দীর্ঘদিন ধরে এ এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি।

আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের ভোটাররা পরিবর্তন চান। আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here