রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

0
রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ হোসেন (৩৯) রাজবাড়ীর কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসছিলেন তিনি।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসইকেল আরোহী বিল্লালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here