সেমিফাইনালে হেনরির বিকল্প ভাবনায় নিউজিল্যান্ড

0
সেমিফাইনালে হেনরির বিকল্প ভাবনায় নিউজিল্যান্ড

সুপার এইটের এক নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। আগামী ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, ভারত বা ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের একটির মুখোমুখি হবে কিউরা।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ম্যাট হেনরিকে নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরছেন এই ফাস্ট বোলার।  তবে হেনরি ফিরতে না পারলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে কিউইদের।

দলের প্রধান কোচ রব ওয়ালটার আগেই জানিয়েছিলেন, সেমিফাইনালে উঠতে পারলে হেনরি ভারতে ফিরবেন। কলম্বো থেকে তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, সেমিফাইনালের আগের দিন কলকাতায় পৌঁছানোর কথা হেনরির।

ওয়াল্টার বলেন, ‘ম্যাট নিরাপদে দেশে পৌঁছেছে। এখন আমরা প্রকৃতির ওপর নির্ভর করছি। সবার আগে চাই তার সন্তানের জন্ম ভালোভাবে হোক এবং সে পরিবার নিয়ে সময় কাটাতে পারুক। সবকিছু ঠিকঠাক হলে সেমিফাইনালের আগের দিন সে ফিরবে—আমরা সেটিই আশা করছি। তবে তা না হলে বিকল্প প্রস্তুত আছে।’

হেনরি ফিরতে না পারলে দলে সুযোগ পেতে পারেন জ্যাকব ডাফি বা কাইল জেমিসন। নতুন বলে দুজনই কার্যকর, তাই সেমিফাইনালে বোলিং শক্তিতে বড় ঘাটতি পড়বে না বলেই মনে করছে দল ব্যবস্থাপনা।

ওয়াল্টার বলেন, ‘জ্যাকব ডাফি গত দেড় বছরে আমাদের হয়ে অসাধারণ খেলেছে। তাকে একাদশের বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল। দুর্ভাগ্যবশত ম্যাট ফিরতে না পারলে সে অবশ্যই বিবেচনায় থাকবে। বেঞ্চে কাইল জেমিসনের মতো সামর্থ্যবান ক্রিকেটার আছে। আমাদের বিকল্পগুলো প্রস্তুত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের জন্য নিউজিল্যান্ডের দলে আছেন:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট (উইকেটকিপার), ইশ সোধি ও কোল ম্যাককনকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here