ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

0
ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের তিন সেনা। গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য। রবিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে আরও জানায়, কয়েকজন সদস্য শার্পনেলের আঘাত ও মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় সামান্য আহত হয়েছেন— এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়া কার্যক্রমও চলমান।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি পরিবর্তনশীল। তাই পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিহত সেনাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্য নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর পর্যন্ত প্রকাশ করা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here