শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে বগুড়ায় ইফতার বিতরণ কর্মসূচি

0
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের উদ্যোগে বগুড়ায় ইফতার বিতরণ কর্মসূচি

এতিম-প্রতিবন্ধীদের জন্য বগুড়ায় মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল। আজ রবিবার বিকালে বগুড়া পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নের অসহায় মানুষের এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, টানা ৩ বছর ধরে এই মানবিক উদ্যোগের মাধ্যমে বগুড়া পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতারের আয়োজন করে আসছে হাসপাতালটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here