কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

0
কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৬টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here