ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে বুর্জ আল আরবে আগুন

0
ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে বুর্জ আল আরবে আগুন

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে পড়ে সামান্য অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল-জাজিরার।

দুবাই মিডিয়া অফিস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ‘একটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বহির্ভাগে পড়ে ছোট আকারের আগুনের সূত্রপাত ঘটায়।’

ঘটনার পরপরই সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here